Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতারা

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৭
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতারা
ছবি: সংগৃহীত

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আ.লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে আলোচনা হবে। জোটের শরীকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারবেন সেই বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শরিকদের নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠক শেষে আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিফ্রিং করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

বিজ্ঞাপন

তিনি বলেন, “১৪ দলের মিটিং শেষে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিং করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।”

বিজ্ঞাপন

 জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD