Logo

কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট নামল কলকাতায়

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ২২:৪৮
কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট নামল কলকাতায়
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত ২টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। পরে এ দুটি ফ্লাইট অবতরণ করেছে কলকাতা বিমানবন্দরে।


বুধবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।


আরও পড়ুন: হিস্যা বুঝে নিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণরা


তিনি বলেন, “মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত ২টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।”


আরও পড়ুন: মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু


সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতেও প্রায় ছয় ঘণ্টা কোনও আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD