Logo

রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছে দুর্বৃত্তরা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৩, ২৪:৫৭
রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

এটা সাধারণ কোনও দুর্ঘটনা নয় উল্লেখ করে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন,  নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখা হয়। আমরা ঘটনাস্থলে এসে গ্যাস সিলিন্ডার পেয়েছি। রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছে দুর্বৃত্তরা।


বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থলে এসে তিনি এসব কথা বলেন। 


গাজীপুরের জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।


আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, নিহত ১; আহত ১২


উল্লেখ্য, রেললাইন কেটে রাখায় বুধবার ভোররাত চারটার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগি লাইনচ্যুতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।


আরও পড়ুন: বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য


দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিহতের নাম মো. আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। 


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD