Logo

খুলনা পাইকগাছায় এজলাস কক্ষে অগ্নিকাণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৩, ০২:২৬
খুলনা পাইকগাছায় এজলাস কক্ষে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

আদালতে এজলাস কক্ষে অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে দুবৃত্তদের দেয়া আগুনে এজলাস কক্ষের আসামিদের কাঁঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিসংযোগের কারণে আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানা অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে মুসুল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পায়। এসময় তারা আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এজলাস কক্ষের আসামিদের কাঁঠগড়া, আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনা জানাজানি হলে আগুন লাগার কারণ উদঘাটন করতে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা রয়েছে।

জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD