Logo

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্রেয়াস

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৬
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্রেয়াস
ছবি: সংগৃহীত

পরে তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে।  বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, ৪৭ বছর বয়সী শ্রেয়াসের এনজিওপ্লাস্টি করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

এ অভিনেতার পরিবারের এক সদস্য ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “শ্রেয়াস সুস্থ হয়ে উঠছেন। আমরা আপনাদেরকে আমাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ করছি।”

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন শুটিং করেন শ্রেয়াস। সারাদিনই ভালো ছিলেন, সেটের সহকর্মীদের সঙ্গে মজাও করেছেন। বেশ কিছু অ্যাকশন দৃশ্যেরও শুটিং করেছেন তিনি। শুটিং শেষে বাড়ি ফিরে স্ত্রীকে বলেন, তার অস্বস্তি হচ্ছে। পরে তাকে তার স্ত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শ্রেয়াস হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: লোকসংগীতে বাউল মিলন খানের পথচলা

বিজ্ঞাপন

হিন্দি এবং মারাঠি ভাষার ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস। পাশপাশি তার ছবি বক্স অফিসেও সাড়া ফেলে। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রেয়াস তালপাড়ে ৪৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’ প্রভৃতি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD