Logo

হরতাল পিছিয়ে দিল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৯
হরতাল পিছিয়ে দিল বিএনপি
ছবি: সংগৃহীত

দুপুর ২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর কারণে আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপি। তবে তা পিছিয়ে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালন করা হবে বলে জানিয়েছে দলটি।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যাওয়ার করার তার সম্মানে আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD