জামালপুরে সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

জামালপুর সদরের নান্দিনা এলাকা থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার ভারুয়াখালী বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
বিজ্ঞাপন
জানা যায়, জামালপুর সদরের নান্দিনা এলাকা থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ওসি মহব্বত আলী জানান, ভারুয়াখালী বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী ড্রাম ট্রাক। এতে হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








