Logo

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৪, ০৪:৪৫
বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী
ছবি: সংগৃহীত

চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)  মহাপরিচালক নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি)  এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, একই আদেশে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD