Logo

ছাত্রলীগ নেতাসহ ৪ জনের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩৪
ছাত্রলীগ নেতাসহ ৪ জনের সাত দিনের রিমান্ড চায় পুলিশ
ছবি: সংগৃহীত

এ বিষয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আশুলিয়া থনার মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ ৪ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। অপর আসামিরা হলেন, সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান।

বিজ্ঞাপন

রবিবার (৪ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। এ বিষয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৫ টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। এসময় তাদেরকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাত থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD