Logo

সংরক্ষিত নারী আসনের ভোট রমজানে

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩০
সংরক্ষিত নারী আসনের ভোট রমজানে
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আ. লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে ভোটগ্রহণ  আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে (সম্ভাব্য রমজানের ৩ তারিখ)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে ভোটের এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

এদিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা হয়। সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

বিজ্ঞাপন

জানা যায়, ক্ষমতাসীন আ. লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের সাথে স্বতন্ত্র এমপিদের সমর্থন থাকতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিদ্যমান আইন অনুসারে, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD