Logo

ক্ষমতায় থাকতে বার বার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আ. লীগ: গয়েশ্বর

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪:১৭
ক্ষমতায় থাকতে বার বার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আ. লীগ: গয়েশ্বর
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “বিএনপি আন্দোলনে আছে, আন্দোলনের গতি প্রকৃতি শিগগিরই আরও স্পষ্ট হবে।”

বিজ্ঞাপন

“শুধু ক্ষমতায় থাকতে বার বার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের চলমান পরিস্থিতি এমন অসহনীয় থাকলে দেশের অর্থনৈতিক, কূটনীতিকসহ সকল খাতে বিপর্যয় হবে। এর দায় সরকারকে নিতে হবে।” এমনটাই বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “বিএনপি আন্দোলনে আছে, আন্দোলনের গতি প্রকৃতি শিগগিরই আরও স্পষ্ট হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। গণঅভ্যুত্থানে শিগগিরই সরকারের বিদায় হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD