Logo

রংপুরে শিবিরে যোগ দিলেন দুই প্রোটিয়া তারকা

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩:৫০
রংপুরে শিবিরে যোগ দিলেন দুই প্রোটিয়া তারকা
ছবি: সংগৃহীত

তবে বিপিএল শেষ না করেই ঢাকা ছেড়েছেন এই তারকারা

বিজ্ঞাপন

রংপুর রাইডার্স চলমান বিপিএলে বেশ ভালো শুরু করেছে। ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন সোহানের দল। রংপুরের উড়ন্ত ফর্মের পেছনে দলটির বিদেশি ক্রিকেটারদের অবদান অনেক বেশি। পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম, আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইরা ছিলেন ফর্মে তুঙ্গে। তবে বিপিএল শেষ না করেই ঢাকা ছেড়েছেন এই তারকারা। 

 

যে কারণে বিদেশি ক্রিকেটারদের সংকটে পড়েছে রংপুর রাইডার্স। তবে নতুন করে দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটারকে দলে টেনেছে তারা। দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেন্ডরিক্স এবং স্পিনার ইমরান তাহিরকে দলে টেনেছে সোহানরা। ইতোমধ্যে বিপিএল খেলতে শনিবার (১০ ফেব্রুয়ারি) তারা রংপুর শিবিরে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রংপুরের হয়ে খেলতে এসেছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি, ক্যারিবীয় তারকা ব্র্যান্ডন কিংও। তবে তারা জাতীয় দলের দায়িত্ব পালন করতে বিপিএল ছেড়েছেন। রংপুর দলের হয়ে অবশ্য রাসি ফন ডার ডুসেনেরও আসার কথা ছিল। তবে ইনজুরির কারণে এবারের আসরে তার আর খেলা হচ্ছে না।

একটু পরই বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স। শনিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD