Logo

গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৩৬
গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে দেশটির থিংকট্যাংক সংস্থা দ্য ক্যাটো ইনস্টিটিউট। চলতি বছরে মাত্র ৩ শতাংশ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড (আবাসন) দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বলা হয়, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং বৈধ কর্মী হওয়ার জন্য গ্রিন কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এক গ্রিন কার্ড দিয়ে পূর্বে বসবাস ও কর্মসংস্থান উভয় কাজে ব্যবহৃত হত। তবে বর্তমানে দুটির কাজের জন্য দুটি আলাদা কার্ড গ্রহণ করতে হয়।

বিজ্ঞাপন

ক্যাটো ইনস্টিটিউট জানায়, মন্ত্রনালয়ে আবাসনবাবদ গ্রিন কার্ডের জন্য আবেদন সংখ্যা বর্তমানে পৌঁছেছে প্রায় ৩ কোটি ৪৭ লাখে। আর কর্মসংস্থানের জন্য ১৮ লাখ আবেদন পড়েছে। এই সংখ্যক আবেদনের মধ্যে এবার বৈধ আবাসনের জন্য ৩ শতাংশ এবং কর্মসংস্থানের জন্য ৮ শতাংশ আবেদনকারীর আবেদন মঞ্জুর করে গ্রিনকার্ড প্রদান করবে যুক্তরাষ্ট্র। চলতি বছর ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে গ্রিন কার্ড ইস্যুর হার সীমিত রাখার নীতি মেনে চলছে যুক্তরাষ্ট্র।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD