Logo

কারামুক্ত হলেন মির্জা আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৭
কারামুক্ত হলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

বিএনপির নেতা মির্জা আব্বাসের ৩৬টি মামলায় জামিন হয়েছে। জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুক্তি দেয়া হয়

বিজ্ঞাপন

৩৬টি মামলায় জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

 সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

তিনি জানান, “বিএনপির নেতা মির্জা আব্বাসের ৩৬টি মামলায় জামিন হয়েছে। জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুক্তি দেয়া হয়।”

বিজ্ঞাপন

গেল বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আব্বাসের বিরুদ্ধে কয়েকটা মামলা হয়। পরদিন ২৯ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সব মামলায় ক্রমান্বয়ে জামিন পান তিনি। সর্বশেষ সোমবার ঢাকা রেলওয়ে থানার এক মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD