Logo

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৬:৩৯
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা এই প্রবীণ নেতার শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গত ২৫ জুন চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। পরে শারীরিক অবস্থার পর্যালোচনার জন্য ৩০ জুন তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বুধবার সকালে হাসপাতালে গিয়ে বিএনপির এই নেতার খোঁজখবর নেন দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শায়রুল কবির খানও।

দলীয় সূত্র জানায়, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন নজরুল ইসলাম খান। তার সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আপাতত কোনো সাক্ষাৎপ্রার্থীকে তার সঙ্গে দেখা না করার অনুরোধ করা হয়েছে। এতে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারবেন এবং চিকিৎসা কার্যক্রমও নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD