Logo

তানজিদের ঝোড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ চট্টগ্রামের

profile picture
জনবাণী ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪৪
তানজিদের ঝোড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ চট্টগ্রামের
ছবি: সংগৃহীত

এরপর ছোটোখাটো ঝড় তোলেন টম ব্রুস। ২৩ বলে ৩৬ রান করেন তিনি। রোমারিও শেফার্ড ৫ বলে করেছেন ১০ রান।

বিজ্ঞাপন

চলমান বিপিএলে খুলনার বিপক্ষে চট্টগ্রামের ওপেনার মোহাম্মদ ওয়াসিম ফিরেছিলেন ১ রানে। তবে হাল ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান। পার্নেলের বলে আউট হয়ে সাজঘরে যাওয়ার আগে তিনি ৬৫ বলে করেন ১১৬ রান।

এরপর ছোটোখাটো ঝড় তোলেন টম ব্রুস। ২৩ বলে ৩৬ রান করেন তিনি। রোমারিও শেফার্ড ৫ বলে করেছেন ১০ রান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনা টাইগার্সের প্লে অফের দৌড়ে টিকে থাকার মিশনে আজ জয়ের জন্য চাই ১৯৩ রান।

বিজ্ঞাপন

১১ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে চট্টগ্রাম। আর দশ ম্যাচে ৫ জয় নিয়ে খুলনা আছে পাঁচ নম্বর অবস্থানে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD