সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন আজ

সংবাদ সম্মেলনে জার্মানি সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ বারের মত সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন। সংবাদ সম্মেলনে জার্মানি সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১০টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়েন। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে সেখানে উপস্থিত হন তিনি।
বিজ্ঞাপন
শেখ হাসিনা জার্মানিতে অবস্থানকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে আলাপ করেন।
বিজ্ঞাপন
এদের মধ্যে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
বিজ্ঞাপন
এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে জার্মানিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একটি নাগরিক সংবর্ধনায়ও অংশ নেন। সফর শেষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি দেশে ফিরে আসেন।
বিজ্ঞাপন
এমএল/








