Logo

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক যা বললেন আমীর খসরু

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৯
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক যা বললেন আমীর খসরু
ছবি: সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “একটাই উত্তর হবে- কিছু বলার নেই।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দল। 


শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে গুলশানের একটি হোটেলে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, “কিছু বলার নেই।”


ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন।


আরও পড়ুন: অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এই নির্বাচনে অংশ নিয়েছি: জি এম কাদের


বৈঠকের পর আমীর খসরুর কাছে সাংবাদিকরা জানতে চান কী বিষয়ে কথা হলো। আমীর খসরু বলেন, উনারা আমাদের ইনভাইট করেছেন, আমরা এসেছি। কথা-বার্তা বলেছি। এতটুকু বলতে পারবো। এর বেশি কিছু বলার নেই।


আপনারা কী বলেছেন- এমন প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, “কিছু বলার নেই।”


সদ্য অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “একটাই উত্তর হবে- কিছু বলার নেই।”


আরও পড়ুন: বিদ্যুতের ভর্তুকি আমরা সমন্বয় করতে চাই: কাদের


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন, আপনিও কারাগারে ছিলেন এ বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে কিনা- জানতে চাইলে আমীর খসরু বলেন, “আপনারা যত প্রশ্ন করবেন, আমার উত্তর হচ্ছে- কিছু বলার নেই।”


অপরদিকে,  বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ‍পক্ষ থেকেও কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD