Logo

নাম থেকে স্বামীর পদবি বাদ দিলেন মাহি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৬
নাম থেকে স্বামীর পদবি বাদ দিলেন মাহি
ছবি: সংগৃহীত

এবার নিজের নাম থেকে স্বামীর নামের পদবিও(সরকার) মুছে ফেললেন মাহি।

বিজ্ঞাপন

চলতি মাসেই সামাজিকমাধ্যম ফেসবুকে লাইভে বিচ্ছেদের ঘোষণা দেন ‘অগ্নিকন্যা’ খ্যাত ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। এ অভিনেত্রী জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। আগে থেকেই তারা আলাদা থাকছেন। 

এরপর এই বিচ্ছেদ নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি মুখ খুলেছেন। এবার নিজের নাম থেকে স্বামীর নামের পদবিও(সরকার) মুছে ফেললেন মাহি। সোশ্যাল মিডিয়ায়ও দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাহি যখন সিনেমায় পা রাখেন তখন তার নাম ছিল শারমীন নিপা। সেখান থেকে হয়েছেন মাহিয়া মাহি। পরে  ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর নামের সঙ্গে ‘সরকার’ যুক্ত করেন এ নায়িকা। কিন্তু সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন তিনি। যার ফলে নাম থেকে স্বামীর পদবী মুছে দিয়ে আবারও মাহিয়া মাহি পরিচয়েই ফিরলেন মাহি। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০২১ সালে রাকিবকে বিয়ে করেন নায়িকা মাহিয়া মাহি। এটি মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল। তার আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। পরে রাকিবকে বিয়ে করেন মাহি, তাদের সংসারে ফারিশ নামের একটি পুত্র সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD