Logo

আসামে সার্ভিস পিস্তল দিয়ে গুলি করে ওসির আত্মহত্যা!

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ২২:৩৩
আসামে সার্ভিস পিস্তল দিয়ে গুলি করে ওসির আত্মহত্যা!
ছবি: সংগৃহীত

মৃত পুলিশ অফিসার নামরুপ থানার ওসি অনুপম গোয়ালা।

বিজ্ঞাপন

ভারতের আসামরাজ‍্যের রংপুরিয়ার লাহওয়ালে মর্মান্তিক ঘটনা ঘটল। পুলিশ অফিসার একটি সার্ভিস পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। মৃত পুলিশ অফিসার নামরুপ থানার ওসি অনুপম গোয়ালা। 

শুক্রবার (১ মার্চ) রাত ২টায় ঘটে এই ঘটনা। একজন মহিলাও এই অফিসারের গুলিতে গুরুতর আহত হয়েছেন। মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় গুয়াহাটি এএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৃত অনুপমের বাড়ি বোকাখাতের কাকচাঙে। তিনি একজন দক্ষ পুলিশ অফিসার ছিলেন এবং সাহসিকতার জন্য পুরস্কার ও পেয়েছেন। 

এ ঘটনায় শীর্ষ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। এদিকে, পরকীয়ার অভিযোগ ও তারপর এই ভয়াবহ কান্ড বলে সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD