Logo

স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশ ডাকলেন স্বামী

profile picture
জনবাণী ডেস্ক
৮ মার্চ, ২০২৪, ০২:৪০
স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশ ডাকলেন স্বামী
ছবি: সংগৃহীত

হত্যা করার পর নিজেই ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশকে ডাকলেন স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের বেহালার রাজা রামমোহন রায় রোডে ঘটেছে এই ঘটনা। জানা যায়, কার্তিক দাস (৪২) শ্বাসরোধ করে নিজের স্ত্রীকে খুন করেন। 

বুধবার (৬ মার্চ) রাত ১টায় ঘটনাটি ঘটে বেহালার রাজা রামমোহন রায় রোডের সুকান্ত পল্লিতে। হত্যা করার পর নিজেই ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে কি কারণে হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। 

হত্যা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্বামী। গ্রেফতার করা হয়েছে তাকে। এই ঘটনার পর রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। 

বিজ্ঞাপন

জানা যায়, ওই মহিলার নাম সমাপ্তি দাস। তাদের ১টি পুত্র এবং কন‍্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD