Logo

কণ্ঠশিল্পী খালিদ আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মার্চ, ২০২৪, ০৬:৫৭
কণ্ঠশিল্পী খালিদ আর নেই
ছবি: সংগৃহীত

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় শিল্পী খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চাইম ব্যান্ডের ভোকাল খালিদ মারা গেছেন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় শিল্পী খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন । তার মরদেহ এখন রয়েছে গ্রিন রোডের একটি হাসপাতালে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ‘কোনো কারণেই’, ‘হিমালয়’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’, ‘হয়নি যাবারও বেলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী তিনি। গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী। তিনি ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD