Logo

কলকাতা শহর নিয়ে আবেগঘন পোস্ট পরীমনির

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৪, ২৩:২১
কলকাতা শহর নিয়ে আবেগঘন পোস্ট পরীমনির
ছবি: সংগৃহীত

একটি নতুন ছবির শুটিংয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। আর তারই ধারাবাহিকতায় ছেলেকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানে একটি নতুন ছবির শুটিংয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।

কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন এই নায়িকা। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি তার ভক্তদের সাথে শেয়ার করতে ভোলেন না পরী। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। সেই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় কলকাতা শহর নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মার্চ) রাতে তার সোশ্যাল পেজে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দেন পরীমণি। ক্যাপশনে কলকাতা শহর নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

পাঠকদের সুবিধার স্বার্থে পরীমণির পোস্টটি সম্পূর্ণ তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

‘এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো কলকাতা শহরে হলুদ ট্যাক্সি ছিল বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে!’

বিজ্ঞাপন

পোস্টটি করা মাত্রই ২৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটজনতাদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীর কমেন্টসবক্সে।

প্রসঙ্গত, স্বামী শরিফুল রাজের সাথে ডিভোর্সের পর পরীর দুনিয়া জুড়ে এখন শুধুই রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সবকিছু। ছেলের সব দায়িত্বও পালন করছেন এই নায়িকা। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন তিনি। রাজ্যর বাবা-মা বলতে এখন শুধুই পরীমনি। সংসার ভাঙার পর থেকে ছেলের দেখাশুনা একাই করছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD