Logo

জোর করে বুয়েটে ঢুকেছে ছাত্রলীগ: বিএনপি মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
১ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬
জোর করে বুয়েটে ঢুকেছে ছাত্রলীগ: বিএনপি মহাসচিব
ছবি: সংগৃহীত

রবিবার (৩১ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণফোরাম ও পিপলস পার্টি আয়োজিত ইফতার পূর্ব বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। 

রবিবার (৩১ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণফোরাম ও পিপলস পার্টি আয়োজিত ইফতার পূর্ব বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, “বুয়েটে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ। বাংলাদেশে একটি দুঃসময় চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষ কোনও সুশাসন খুঁজে পাচ্ছে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “পুনরুদ্ধার করতে সক্ষম না হলে গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হবে। তাই নিজেদের অধিকার আদায়ে দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD