Logo

অপহরণের ১৫ ঘন্টায়ও খোঁজ মেলেনি বান্দরবানের সেই ব্যাংক ম্যানেজারের

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৪, ০১:৫৪
অপহরণের ১৫ ঘন্টায়ও খোঁজ মেলেনি বান্দরবানের সেই ব্যাংক ম্যানেজারের
ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার রুমায় সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন অপহরণ হওয়ার ১৫ ঘণ্টা পার হলেও এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি

বিজ্ঞাপন

বান্দরবান জেলার রুমায় সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন অপহরণ হওয়ার ১৫ ঘণ্টা পার হলেও এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম ও মুসা খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের জড়িতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, নানা ইঙ্গিতে নামগুলো উঠে আসছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি জানানো হবে।

জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, হামলাকারীরা ব্যাংকের আইনশৃংখলায় নিয়োজিত পুলিশ সদস্য, আনসার সদস্যের অস্ত্র ও গুলিও লুট করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। ক্রাইম সিন টিম আসছে। সিসি টিভি ফুটেজ দেখে কিছুটা অনুমান করা যায়। বাকিটা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বর্তমানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরো উপজেলা জুড়ে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে রুমা উপজেলা পরিষদ সরকারি কর্মচারী ও উপজেলার সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে ভেঙে পড়েছেন অপহৃত ব্যাংক ম্যানেজারের স্ত্রী বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক ইশফাত। ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের বড় ভাই চট্টগ্রাম কর্ণফুলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান উদ্দিন বলেন, আমি এখন রুমায় আছি। ভাইয়ের এখনও কোনো খবর পাইনি। পরিবার থেকে আলাদাভাবে আইনগত কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ সোনালী ব্যাংক পিলসি শাখায় ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙে ২ কোটি টাকা লুট করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে এখনও এ তথ্যে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্র লুট এবং ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD