Logo

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার্থীদের রিডিং ও গণিত দক্ষতা যাচাই প্রতিযোগিতা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩ মার্চ, ২০২৬, ১৫:২৮
ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার্থীদের রিডিং ও গণিত দক্ষতা যাচাই প্রতিযোগিতা
ছবি: প্রতিনিধি

জেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা ও মৌলিক দক্ষতা বিকাশে সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ইংরেজি ও বাংলা রিডিং প্রতিযোগিতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, যা পুরো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। দিনব্যাপী এ আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনই ভবিষ্যৎ শিক্ষাজীবনের দৃঢ় ভিত্তি তৈরি করে। পড়ার অভ্যাস ও গণিতের ভিত্তি যত শক্ত হবে, তারা তত আত্মবিশ্বাসের সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। জেলা প্রশাসন ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী এবং প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। এছাড়া স্থানীয় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে ভাষা ও গণিতে দক্ষতা অর্জন শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের মূল চাবিকাঠি। এ ধরনের আয়োজন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও নতুনভাবে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD