Logo

পরকিয়ার ফাঁদে টাকা আদায়ের অভিযোগে দুমকিতে নারী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
দুমকি, পটুয়াখালী
৩ মার্চ, ২০২৬, ১৬:৪৫
পরকিয়ার ফাঁদে টাকা আদায়ের অভিযোগে দুমকিতে নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

পরকিয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ, পরে বিয়ের চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের অভিযোগে শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালত–এর ১৭৫/২৬ নম্বর মামলায় ১৭(বি) ধারায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা আক্তার আঁখি দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে একাধিক যুবককে সম্পর্কের ফাঁদে ফেলে গোপনে ভিডিও ধারণ এবং পরে বিয়ের দাবি তুলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

কয়েকটি ঘটনায় সালিস-মীমাংসার মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের দাবি, সামাজিক মান-সম্মানের ভয়ে তারা প্রকাশ্যে না গিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে বাধ্য হয়েছেন।

তবে মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD