Logo

তীব্র গরম, চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২১ এপ্রিল, ২০২৪, ০১:২১
তীব্র গরম, চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা জেলা। ইতোমাধ্যে এই তাপদাহে জেলায় ‘হিট অ্যার্লাট জারি’ করে মাইকিং করা হচ্ছে এক সপ্তাহ থেকে। 

এরই মাঝে শনিবার (২০ এপ্রিল) জেলার দামুড়হুদায় হিটস্ট্রোকে জাকির হোসেন নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক দফতরির মৃতু হয়েছে।

বিজ্ঞাপন

এদিন সকাল সকাল ৭টার দিকেমাঠে কৃষিকাজ করতে গিয়ে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে এ সময় কাজ করা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মারা যাওয়া জাকির হোসেন উপজেলার দর্শনা থানার সীমন্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দফতরি ছিলেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক জামিনুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা চিল ১৮ শতাংশ।

বিজ্ঞাপন

নিহত জাকিরের বাবা আমির হোসেন বলেন, “গরমে মাঠের ধান মরা অবস্থা। জমিতে সেচ দেওয়ার জন্য জাকির সকাল ৭টার দিকে মাঠে যায়। মাঠে যাঠে যাওয়ার ঘণ্টাখানেক পর খবর পাই ছেলে মাঠে স্ট্রোক করেছে। মাঠেক অন্য কৃষকরা ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মৃত্যুবরণ করেন।”

বিজ্ঞাপন

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, “আমি হিটস্ট্রোকে এক ব্যক্তি মারা যাওয়ার কথা শুনেছি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD