Logo

ধর্ষণ ও নিপীড়নমুক্ত সমাজের দাবিতে যশোরে জনউদ্যোগ ও মহিলা পরিষদের মানববন্ধন

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
৯ মার্চ, ২০২৬, ২১:৪০
ধর্ষণ ও নিপীড়নমুক্ত সমাজের দাবিতে যশোরে জনউদ্যোগ ও মহিলা পরিষদের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। এসব অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৯ মার্চ) সকালে যশোর প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

'জনউদ্যোগ যশোর' ও 'বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখা'-র যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সংগঠন দুটির দুই শতাধিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জনউদ্যোগ যশোরের আহ্বায়ক নাজির আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "ধর্ষণ ও হত্যার বিচার যখন বছরের পর বছর ঝুলে থাকে, তখন অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। যখন তারা দেখে রাজনৈতিক ছত্রছায়ায় বা অর্থের জোরে পার পাওয়া সম্ভব, তখন সমাজ আরও বেশি অপরাধপ্রবণ হয়ে ওঠে।"

বক্তারা অবিলম্বে নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সাংস্কৃতিক সংগঠন সুরধনীর সভাপতি হারুন অর রশিদ এবং হাসিনুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেবল লোকদেখানো গ্রেফতার নয়, বরং আইনের ফাঁক গলে যেন কোনো অপরাধী বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD