উন্নয়নে সমন্বিতভাবে কাজের আহ্বান এমপি সান্টুর

উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই উজিরপুরকে আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।
সোমবার (৯ মার্চ) বিকেল ৪টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি সান্টু বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। রাস্তাঘাট, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উজিরপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ও নিষ্ঠা থাকলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমান উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিটি দপ্তরকে জনগণের কল্যাণে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন। এ সময় এমপি সান্টু বিভিন্ন দপ্তরের সার্বিক খোঁজখবর নেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন: ছাগল ধরে থানায় দিলেন কৃষক
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ বারীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
মতবিনিময় সভাটি উজিরপুর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।








