Logo

গাছ লাগিয়ে গিনেজ বুকে নাম লেখাতে চায় ছাত্রলীগ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৪, ০৬:১২
গাছ লাগিয়ে গিনেজ বুকে নাম লেখাতে চায় ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

ভোর ৫টার দিকে ফেনী পৌরসভা চত্বরে জেলা ছাত্রলীগ আয়োজিত পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গাছ লাগিয়ে গিনেজ বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাবে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শনিবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে ফেনী পৌরসভা চত্বরে জেলা ছাত্রলীগ আয়োজিত পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্রলীগ সভাপতি বলেম, “আমরা আন্দোলন ও নির্বাচনে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের সামনে লক্ষ্য এক ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বৃক্ষরোপণের রেকর্ড। যেটি আমরা ইতোমধ্যে নির্ধারণ করেছি। গিনেজ বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে আমরা জায়গা করে নিতে চাই। জলবায়ু পরিবর্তনের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভূমিকা পালন করতে চায়। আমরা বিশ্বাস করি এ বৃক্ষরোপণ অভিযানেও ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নিরক্ষরতা দূরীকরণে, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে। আধুনিক, যুগোপযোগী, স্মার্ট ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি বিনির্মাণে ছাত্রলীগের নেতাকর্মীরা চ্যাম্পিয়ন থেকে ছাত্রসমাজকে পথ দেখাবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD