Logo

সিলেটে ওয়ার্ল্ড ভিশনের দু'দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০২:৫৬
সিলেটে ওয়ার্ল্ড ভিশনের দু'দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কর্ম-পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির উদ্যোগে বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায়  উদ্বোধন করেন এরিয়া ম্যানেজার সেবাস্টিন আরেং। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মশালায় অতিথি হিসেবে সেশন পরিচালনায় অংশ নেন সিলেট ক্লাস্টারের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, সিলেট এসিও এর প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট তপন কুমার সাহা ও গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন বালা।

দু'দিন ব্যাপী কর্মশালায় গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিশু ও যুব ফোরামের সদস্য, ইউনিয়ন পরিষদ, শিক্ষক প্রতিনিধি, সিএইসিপি, এসএএলও, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে গত এক বছরের অগ্রগতি পর্যালোচনা ও আগামীর কর্ম-পরিকল্পনা নির্ধারণ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD