Logo

থেমে থেমে জ্বলছে আগুন, তদন্ত কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৪, ০৭:০৩
থেমে থেমে জ্বলছে আগুন, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

এখনও থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন

বিজ্ঞাপন

সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে পূর্ব সুন্দরবন বিভাগ। কমিটির অন্য দুই সদস্য হলেন- চাঁদপাই রেঞ্জের জিউধার স্টেশন অফিসার ওবায়দুর রহমান এবং ধানসাগর স্টেশন অফিসার রবিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির।

এর আগে শনিবার (৪ মে) বেলা ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া টহল ফাঁড়ির ড্রেনের ছিলা এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। এরই মধ্যে আগুনে কয়েক কিলোমিটার বনাঞ্চল পুড়ে গেছে। এখনও থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপর দিকে আগুন নিয়ন্ত্রণে রবিবার (৫ মে) সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করেছে। শনিবার আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও সন্ধ্যা ঘনিয়ে আসায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি তারা।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- পরিচালক মামুন মাহমুদ জানান, শনিবার (৪ মে) বিকেলে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও বিভিন্ন প্রতিকূলতার কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। ঘটনাস্থল চিহ্নিত করে ফায়ার লাইন কাটা হয়েছে। রবিবার (৫ মে) সকাল থেকে  আরো ২টি ইউনিট যুক্ত হয়ে মোট ৫টি ইউনিট কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD