Logo

দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে: শেখ হাসিনা

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৪, ০২:২২
দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে: শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

চাকরির পেছনে হন্নি না ছুটে, নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে, এটি সম্পূর্ণ চালু হলে আমরা আবহাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সব তথ্য পাবো।

শুক্রবার (১০ মে) দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আমরা কর্মসংস্থান ব্যাংক খুলেছি যাতে যুবকরা বিনা জামানতে ঋণ নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে। চাকরির পেছনে হন্নি না ছুটে, নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সবার জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছি। এতে যদি কেউ ৫০০ টাকা জমা রাখে তাহলে তাকে সরকারের পক্ষ থেকে আরও ৫০০ টাকা দেওয়া হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশে সমবায় ছড়িয়ে দিতে হবে, খাদ্যের নিশ্চয়তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দ্বায়িত্বে আসার পর থেকেই প্রচেষ্টা ছিল দেশের মানুষ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যৌথ প্রচেষ্টায় উৎপাদন বৃদ্ধি করতে চাই।

বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তন থেকে দেশকে বাঁচাতে প্রত্যেকে দুই-তিনটা করে গাছ লাগানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD