Logo

শ্বাশুরিকে হত্যার অভিযোগে ছেলের বউ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ০৩:২১
শ্বাশুরিকে হত্যার অভিযোগে ছেলের বউ গ্রেফতার
ছবি: সংগৃহীত

তখন ঘরের দরজার সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় শ্বাশুরি

বিজ্ঞাপন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে শ্বাশুরিকে হত্যার অভিযোগে ছেলের বউ মুনি আক্তার নীলা (২০) কে গেফতার করেছে পুলিশ।

রবিবার (১৩ মে) দুপুরে জয়পুরহাট বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করেছেন। গ্রেপ্তারকৃত মুনি আক্তার নীলা হরেন্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহারে জানাযায়, শনিবার (১১ মে) সন্ধ্যার দিকে আড়াই বছরের শিশু নাতনীকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে শ্বাশুরি রোকেয়া বেগম ও তার ছোট ছেলের বউ মুনি আক্তার নীলার মাঝে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে ছেলের বউ শ্বাশুরির মাথার চুল চেপে ধরে টানাহেঁচড়া করতে থাকে। এসময় ছেলের বউ শ্বাশুরিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ঘরের দরজার সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় শ্বাশুরি। 

এদিকে খবর পেয়ে আহত মাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ছেলে। সেখানে রোগীর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত নয়টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মারা যায় শ্বাশুরি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এঘটনায় শনিবার (১১ মে) রাতে শ্বশুর হাসেন আলী বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ছেলের বউকে গেফতার করেছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, এঘটনায় মামলার পরে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD