Logo

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৪, ০৭:২১
ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা
ছবি: সংগৃহীত

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজীবুর রহমান রাজু ১১৯৯২ভোট পেয়েছেন

বিজ্ঞাপন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১মে) রাত সাড়ে ৮টার সময় ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আবু হেনা মোস্তফা কামাল মুকুল। ভাইস চেয়ারম্যান পদে মোট ২৫২৬১ ভোট পেয়ে বিজয়ী হলেন (পালকি প্রতীক) বুলবুল হাসান পিপুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজীবুর রহমান রাজু ১১৯৯২ভোট পেয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে (তীর ধনুক প্রতীক) মোছা. নার্গিছ আক্তার মোট ৩৬৬০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (হাঁস প্রতীক) মোছা. ইন্দোনেশিয়া পেয়েছেন ১৩৯৬১ ভোট।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD