Logo

প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত: কাদের

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৪, ২২:৫৮
প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত: কাদের
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে

বিজ্ঞাপন

গেল ৬ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী  ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। অর্থনেতিক সংকটকালে এই বাজেট গণমুখী, বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন আ. লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শনিবার (৮ জুন)  বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্স তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: বাজেটের জন‍্য টাকা যোগান দেওয়ার ব‍্যবস্থা নেই: মাহমুদুর রহমান মান্না


কাদের বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনা সরকার ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ।”


আরও পড়ুন: বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সিপিডি

 

এসময় আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD