Logo

ইকবালের নতুন ছবি থেকে রোশান- বুবলি বাদ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ০৭:২৬
ইকবালের নতুন ছবি থেকে রোশান- বুবলি বাদ
ছবি: সংগৃহীত

দর্শক টানতে ব্যর্থ হওয়ার কারণে পরিচালক ইকবাল নতুন সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার বর্তমান আলোচিত প্রযোজক-নির্মাতা মোহাম্মদ ইকবাল। সম্প্রতি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ নামের দুটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তবে‘ডেডবডি’ সিনেমাটিতে রোশানের নায়িকা ছিল কলকাতার। কিন্তু সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়।

এবারের ঈদুল আজহায় রোশান-বুবলীকে জুটি করে নির্মিত ‘রিভেঞ্জ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ রোশান-বুবলী। এই নায়ক-নায়িকা নিয়ে নির্মিত পরপর দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হওয়ার কারণে পরিচালক ইকবাল নতুন সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার পূর্ব ঘোষিত রোশান-বুবলীকে জুটি করে ‘বিট্রে’ সিনেমাটি না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইকবাল। নতুন মুখ নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন আলোচিত এই নির্মাতা। যদিও সিনেমাটির ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তারপরও এই জুটি নিয়ে সিনেমাটি শেষ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন নতুন জুটি নিয়ে ভাবছেন।

এ প্রসঙ্গে ইকবাল জানান, দারুণ একটি গল্পের সিনেমা ‘রিভেঞ্জ’। অ্যাকশন থেকে শুরু করে একটি পরিপূর্ণ সিনেমা বলতে যা বোঝায় সবকিছু এতে আছে। রোশান-বুবলীকে জুটি করে চ্যালেঞ্জ নিয়েছিলাম। চেয়েছিলাম দর্শকদের নতুন একটি জুটি উপহার দিতে। কিন্তু জুটিটি পছন্দ করেনি দর্শক। দর্শকদের কথা মাথায় রেখেই প্রতিটি সিনেমার নির্মাতা যত্নের সঙ্গে কাজ সম্পন্ন করেন। 

বিজ্ঞাপন

কিন্তু সেই দর্শকই যদি রোশান-বুবলীর জুটি পছন্দ না করে, তাহলে সিনেমাটি আমি কাদের জন্য বানাব! পরপর রোশানের দুটি এবং বুবলীর একটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু তারা দর্শক টানতে পারছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি পূর্ব ঘোষিত ‘বিট্রে’ তাদের নিয়ে বানাব না। নতুন জুটি নিয়ে শিগগিরই সিনেমাটির কাজ শুরু করব।

বিজ্ঞাপন

‘রিভেঞ্জ’ সিনেমা দেখে অনেক দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়াও। কেউ কেউ জানিয়েছেন, বুবলীর কারণে ‘রিভেঞ্জ’ দেখতে চান না তারা। যার ফলে বিপাকে পড়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক ইকবাল। এসব কথা চিন্তা করে এই জুটি নিয়ে আর সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD