Logo

বগুড়ায় সাত দিনে ৩ বার ট্রেনের বগি লাইনচ্যুত

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৪, ২১:৪২
বগুড়ায় সাত দিনে ৩ বার ট্রেনের বগি লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান

বিজ্ঞাপন

বগুড়ায় মাত্র ৭ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়ার সান্তাহারগামী ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’ (লোকাল) এর দুটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে।


মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টায় বগুড়ার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান।


আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: সাড়ে ৮ ঘণ্টা পর সিলেটে রেল যোগাযোগ স্বাভাবিক


তিনি বলেন, সুখানপুকুর স্টেশনে ২ নম্বর লাইনে কলেজ ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ১ নম্বর লাইন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।


এর আগে গত রবিবার রাতে গাবতলী স্টেশনে প্রবেশের সময় এ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল।


আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


এ বিষয়ে সুখানপুকুর রেলস্টেশনের মাস্টার আবদুল মতিন বলেন, নির্ধারিত সময়ে বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসে ফোর নাইনটি কলেজ ট্রেন। নির্ধারিত যাত্রাবিরতির জন্য সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি বগুড়ার সুখানপুকুর রেলস্টেশনের ২ নম্বর লাইনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে টেনের দুটি বগি লাইনচ্যুত হয়। বোনারপাড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসেছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে।


জেবি/এজে

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD