Logo

এলপি গ্যাসের দাম বাড়লো ৩ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০২:৪১
এলপি গ্যাসের দাম বাড়লো ৩ টাকা
ছবি: সংগৃহীত

নতুন এ দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞাপন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করা হয়েছে। জুন মাসের তুলনায় জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। জুনে দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে নতুন এ দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানিয়েছেন, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে টানা ৮ মাস বৃদ্ধির পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD