Logo

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৭

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০৫:৫৫
ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৭
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। 

মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

জানা যায়, স্থানীয় এক ধর্মীয় নেতার ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। অনুষ্ঠান শেষ হতেই হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানী ঘটে।

বিজ্ঞাপন

এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায়, বাস এবং টেম্পোতে করে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে বহন করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদমাধ্যমগুলো জানায় , আহত অবস্থায় অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও।

বিজ্ঞাপন

এর আগে দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশের ইতাহ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাটি ২৭ জনের প্রাণহানীর খবর দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের ব্যবধানেই এ সংখ্যাটি দ্রুত বাড়তে শুরু করে।

বিজ্ঞাপন

এদিকে, ইতাহের পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, “নিহতদের মধ্যে বেশির ভাগই নারী এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশুও রয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD