Logo

টাংগাইলে নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০৬:১৬
টাংগাইলে নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

সোহেল রানা (৩২) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ

বিজ্ঞাপন

টাংগাইলের পৌর শহরের সন্তোষ এলাকায় নিখোঁজের চার দিন পর সোহেল রানা (৩২) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে পৌর শহরের সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহেল পৌর শহরের অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিন আগে রাতে নিখোঁজ হন সোহেল। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ সোহেলের কোন খোঁজ পাওয়া যায়নি, পরে টাংগাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। এর চার দিন পর আজ সকালে শান্তিনগর মডেল টাউন পুকুরে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সোহেল এক বছর আগে সিঙ্গাপুর থেকে দেশে এসেছেন। সামনের মাসে আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

টাংগাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবিষয়ে টাংগাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD