Logo

বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৪, ০৬:৪৬
বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি
ছবি: সংগৃহীত

ক্যাপশনে দিঘী লিখেছেন, “অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”

বিজ্ঞাপন

শিশুশিল্পী থেকে শুরুটা হলেও বর্তমান সময়ে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। 

সোমবার (১ জুলাই) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি। আর তা নিয়ে নেটমাধ্যমে রীতিমতো তোলপাড়। পোস্টে দেখা গেছে, তার অনামিকায় একটি আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড! 

বিজ্ঞাপন

ক্যাপশনে দিঘী  লিখেছেন, “অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”

বিজ্ঞাপন

দীঘি এমন স্ট্যাটাসের পর অনেকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কী বিয়ে করে ফেলেছেন দীঘি? আবার কেউ বলছেন, বিয়ে নাকি অভিনয়?

বিজ্ঞাপন

নানা নাটকীয়তার পরে এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এ অভিনেত্রী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪জুলাই) নিজের সামাজিকমাধ্যম ফেসবুক পেইজে এই দিঘী লিখেছেন, “বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর আর যারাযারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্পএকটু সমবেদনা।”

বিজ্ঞাপন

জানা যায়, দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন কন্টেন্টের প্রমোশনের জন্যই এমনটি করেছেন এ অভিনেত্রী।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD