Logo

ঢাবিতে আর যেতে চাই না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ০৪:০১
ঢাবিতে আর যেতে চাই  না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল
ছবি: সংগৃহীত

তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়েছে।

বিজ্ঞাপন

কোটা আন্দোলনকারীরা স্লোগানে নিজেদের রাজাকার দাবি করায় এ  নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। 

এ বিষয়ে তার একটি লেখা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে দুই প্যারায় ছোট্ট মতামত লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাফর ইকবাল লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নূতন করে রাজাকারদের দেখতে হবে?”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD