Logo

খোকসায় ভুমিহীনদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৪, ২৩:৫৫
খোকসায় ভুমিহীনদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ
ছবি: সংগৃহীত

খোকসায় অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়

বিজ্ঞাপন

কুষ্টিয়ার খোকসায় অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হেলিপ্যাড আশ্রয়ণ প্রকল্পে ভুমিহীনদের মাঝে এ সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলার অসহায় ও ভুমিহীনদের মাঝে সবজি বীজ ও প্রায় ৪ হাজার ফলের চারা বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা। 

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রাজস্ব শাখার এডিসি আব্দুল ওয়াজেদ, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দোস্তদার হোসেনসহ গণমাধ্যম কর্মীরা।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD