Logo

পুড়ে গেছে প্রশ্নপত্র, ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৪, ২৪:৫৮
পুড়ে গেছে  প্রশ্নপত্র, ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না
ছবি: সংগৃহীত

এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাব।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‌“এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাব। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে।”

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। ৩ দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD