মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩ পরিবারের পূর্নবাসনের দ্বায়িত্ব নিলেন জেলা প্রশাসন

নিহত হয় উত্তর ইসলামপুর গ্রামের ৩ পরিবারের পুর্নবাসনের দ্বায়িত্ব নিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
সারাদেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ঠা আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় গুলিবৃদ্ধ হয়ে নিহত হয় উত্তর ইসলামপুর গ্রামের ৩ পরিবারের পুর্নবাসনের দ্বায়িত্ব নিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭শে আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। এসময় নিহতের ৩ পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, নিহতের পরিবারগুলোকে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন হতে পৃথকভাবে সহযোগিতার ব্যবস্থা গ্রহন করা হবে। তাদের জন্য সরকারী প্রতিষ্টানের যেসকল সুযোগ-সুবিধা রয়েছে , বয়স্কো ভাতা, চিকিৎসাভাতা, শিক্ষাবৃত্তি, আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও লেখাপড়া ও চাকুরির ক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। রাষ্ট্রিয়ভাবেও তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পাশাপাশি আমরাও জেলা পর্যায় থেকে তাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করতে চাই।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন, নিহত সজল মোল্লার বাবা আলী আকবর মোল্লা, নিহত রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম, নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজল এর মা রুমা খাতুন।
বিজ্ঞাপন
এসডি/








