Logo

আগস্টে প্রবাসী আয় এলো ২২২ কোটি ডলার

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৯
আগস্টে প্রবাসী আয় এলো ২২২ কোটি ডলার
ছবি: সংগৃহীত

আর গত জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

দেশের বাইরে থেকে সদ্যবিদায়ী আগস্ট মাসে দেশে এসেছে ২২২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ রেমিট্যান্স গত বছরের আগস্ট মাসের চেয়ে ৩৯ শতাংশ বেশি। 


রবিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগস্ট মাসে দেশে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। সে হিসাবে আগস্টে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।


আরও পড়ুন: ইসলামী ব্যাংকিং সেবা চালু করল ইবিএল


বিদায়ী আগস্টে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ১০ হাজার ডলার।


কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ২৫ থেকে ৩১ আগস্ট দেশে এসেছে ৫০ কোটি ২৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্টের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। ১১ থেকে ১৭ আগস্ট দেশে এসেছে ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।


আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকে অস্থিতিশীল করার চেষ্টা


এছাড়া গেল ৪ থেকে ১০ আগস্ট দেশে এসেছিল ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার।


এর আগে, গেল জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গেল ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD