Logo

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’, শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪১
পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’, শান্তকে প্রধান উপদেষ্টার ফোন
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘরের মাঠে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে করে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড. ইউনূস শান্তকে বলেন, “সরকার ও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনার কথাও বলেন তিনি।”

বিজ্ঞাপন

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের  দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেল বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ এবং সিরিজ জয়ের স্বাদ পেলো টিম-টাইগার্স।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD