Logo

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৪, ২৩:১১
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে আজ সন্ধ্যায়। ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

ইসলামিক ফাউন্ডেশনের এ তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD